স্কুল শিক্ষিকা হত্যা

ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতাসহ গ্রেফতার ২

১৩ আগস্ট ২০২১, ০৮:৪৯ AM
ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতাসহ আটক ২

ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতাসহ আটক ২ © সংগৃহিত

ঠাকুরগাঁও আলোচিত স্কুল শিক্ষক শান্তনা রায় মিলি চক্রবতী হত্যা মামলায় ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের দুজনকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার রাতে নিহত মিলির ছেলে অর্ক রায় রাহুল (২৮) ও সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান বিএনপি নেতা আমিনুল ইসলাম সোহাগকে (৪০) গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

সিআইডির এই কর্মকতা জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জেলা শহরের কালিবাড়ি মোড় থেকে সোহাগকে গ্রেফতারের পর মোহাম্মদ আলী সড়কের নিজ বাড়ি থেকে গ্রেফতার হন নিহত মিলির ছেলে রাহুল।

ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, এ বিষয়টি এখন সিআইডির কাছে ন্যাস্ত করা হয়েছে। তারা মামলাটি তদন্ত করছেন। গত ৮ জুলাই সকালে শহরের মোহাম্মদ আলী সড়কে নিজ বাসার পাশে থেকে মিলি চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১০ জুলাই ঠাকুরগাঁও থানায় একটি হত্যা মামলা হয়।

ট্যাগ: হত্যা
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬