পরীমণি-সাকলায়েনের নতুন ভিডিও ভাইরাল

১০ আগস্ট ২০২১, ১০:১৯ PM
পরীমণি-সাকলায়েনের নতুন ভিডিও ভাইরাল

পরীমণি-সাকলায়েনের নতুন ভিডিও ভাইরাল © সংগৃহীত

পরীমণিকে নিয়ে বাসায় ১৮ ঘণ্টা কাটানো মহানগর গোয়েন্দার (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন শিথিল বরাবরই গণমাধ্যমের কাছে পরীমণির সঙ্গে তার সম্পর্ক অস্বীকার করেছেন। তবে এবার সাকলাইনের সঙ্গে পরীমণির একটি জন্মদিন পালনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে।

ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছে, এটি সাকলাইনের জন্মদিনে ধারণ করা। ভিডিওতে দেখা যায়, পরীমণি ও সাকলায়েন একসঙ্গে কেক কেটেছেন এবং পরীমণি তার মুখে কেক তুল দিয়েছেন। কেক কাটার পর পরীমণি তাকে চুম্বনও করেছেন।

মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যার পর ইউটিউব ও ফেসবুকে ভিডিওটি ছাড়া হয়। ভিডিওর ক্যাপশনে বলা হয়, পরীমনি ও পুলিশ কর্মকর্তা সাকলাইনের গোপন ভিডিও! সাকলায়েন পরীমনির সাথে তার অবৈধ সম্পর্কের কথা অস্বীকার করলেও তাদের গোপন ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের কাছের পরীমণির সঙ্গে নিজের সম্পর্কের কথা বারবার অস্বীকার করা সাকলায়েনের কাছে ভিডিওর বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরটিতে সংযোগ পাওয়া যায়নি।

এর আগে সাকলায়েনের সরকারি বাসভবনের সিসিটিভি ফুটেজ যাচাই করে তার বাসায় পরীমণির ১৮ ঘণ্টা অবস্থানের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় এডিসি গোলাম সাকলায়েন শিথিলকে গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম-পশ্চিম) বদলি করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেমিনারে ছাদের পলেস্তারা খসে ২ শিক্ষ…
  • ০১ এপ্রিল ২০২৬
এসএসসিতে যশোর বোর্ডের ১৯ কেন্দ্র বাদ, যোগ হলো নতুন প্রতিষ্ঠ…
  • ০১ এপ্রিল ২০২৬
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সবাই
  • ০১ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স…
  • ০১ এপ্রিল ২০২৬
পে-স্কেলের বাস্তবায়ন দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা সরকারি ক…
  • ০১ এপ্রিল ২০২৬
হামসহ ১০ রোগের টিকা সংকট, দ্রুত সমাধানের আশ্বাস স্বাস্থ্য স…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence