‘প্রধান শিক্ষকের ভুলে’ এসএসসিতে অংশ নিতে পারলেন না জান্নাতি

২২ এপ্রিল ২০২৬, ০৭:০৭ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৯ PM
পড়ালেখা করছে জান্নাতি খাতুন।

পড়ালেখা করছে জান্নাতি খাতুন। © সংগৃহীত

ফরম পূরণ করেও চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার জান্নাতি নামে এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে। ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছে, স্কুলের প্রধান শিক্ষকের ভুলে জান্নাতি পরীক্ষায় বসতে পারেনি।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম জান্নাতি খাতুন। তি‌নি ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের জমিদারপাড়া গ্রামের জাহেদুল ইসলামের মেয়ে। অন্যান্য শিক্ষার্থীর মতো নির্ধারিত ফি জমা দিয়ে নিয়ম অনুযায়ী এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেন তি‌নি। পুরো বছরজুড়ে মনোযোগের সঙ্গে পরীক্ষার প্রস্তুতিও নেয়। পরিবারের আশা-ভরসার কেন্দ্র বিন্দু ছিল জান্নাতি। কিন্তু হঠাৎ এক প্রশাসনিক ভুলে সেই স্বপ্নে নেমে এসেছে অন্ধকার।

জানা গেছে, গত সোমবার প্রবেশপত্র নিতে বিদ্যালয়ে গেলে জান্নাতি দেখতে পায় তার সহপাঠীদের সবার প্রবেশপত্র এলেও তার প্রবেশপত্রটি আসেনি। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে মানসিকভাবে ভেঙে পড়েন। মানবিক বিভাগে অধ্যয়নরত জান্নাতি নিয়মিত প্রাইভেট শিক্ষকের কাছে পড়াশোনা করে পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করেছিল। ফলে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তার জন্য বড় ধরনের মানসিক আঘাত হয়ে দাঁড়িয়েছে।

জান্নাতির বড় ভাই মিজানুর রহমান কাজল বলেন, তার বোন এসএসসিতে ভালো ফলাফল করলে রংপুরের ভালো কোনো কলেজে ভর্তি করানোর পরিকল্পনা ছিল। কিন্ত প্রধান শিক্ষ‌কের ভু‌লের কার‌ণে এই প‌রি‌স্থি‌তির শিকার হ‌তে হ‌লো।

শিক্ষার্থী জান্নাতি বলেন, অনেক স্বপ্ন ছিল এসএস‌সি পরীক্ষা দেব। কিন্তু শেষ সম‌য়ে এসে এমন একটা ঘটনা ঘট‌বে কখনও কল্পনা কর‌তে পা‌রি‌নি।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬