মতিঝিল আইডিয়াল কলেজের এক কর্মকর্তার ব্যাংকে ১১০ কোটির লেনদেন

০৩ আগস্ট ২০২১, ১১:০২ PM
অভিযুক্ত আতিকুর রহমান

অভিযুক্ত আতিকুর রহমান © ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার ঐহিত্যবাহী মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা কাম উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমানের বিরুদ্ধে ওঠা দুর্নীতি তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।মঙ্গলবার (৩ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অফিস আদেশটি প্রকাশ করা হয়।

আদেশে উপ-সচিব আনোয়ারুল হককে তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আরেকটি আদেশে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিবকে।

অভিযোগ মতে, দেশের ১৫টি ব্যাংকে আতিকুর রহমান খানের ৯৭টি হিসাবের তথ্য পাওয়া গেছে। ওই সব ব্যাংকে ২০০৭ সাল থেকে চলতি বছরের ২৮ মার্চ পর্যন্ত ১১০ কোটি ৬৯ লাখ ৯২ হাজার ৩৯২ টাকা লেনদেন হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে জানানো হয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

অভিযোগে জানা গেছে, ২০০৪ সালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে উপ-সহকারী প্রকৌশলী পদে যোগদান করেন আতিকুর রহমান খান। এরপর ২০১৫ সাল থেকে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত উচ্চ মাধ্যমিক কলেজে প্রশাসনিক কর্মকর্তার কোনও পদ নেই। অবৈধভাবে এই পদ সৃষ্টি করে তাকে নিয়োগ দেয়া হয়ে থাকতে পারে।

 

ট্যাগ: কলেজ
বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬