নিখোঁজ কলেজছাত্রের লাশ মিলল পুকুরে

০১ আগস্ট ২০২১, ০৭:৪৯ PM
নিখোঁজ কলেজছাত্রের লাশ মিলল পুকুরে

নিখোঁজ কলেজছাত্রের লাশ মিলল পুকুরে © ফাইল ছবি

মাদারীপুরে নিখোঁজ কলেজছাত্র জিহাদ মাতুব্বরের (২৪) মরহেদ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (০১ আগস্ট) দুপুরে সদর উপজেলার মধ্য খাগদী এলাকার একটি পুকুর থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

নিহত জিহাদ মাদারীপুর সরকারি কলেজের ডিগ্রি শেষবর্ষের শিক্ষার্থী ছিলেন ও মাদারীপুর পুলিশ লাইনের ঝাড়ুদার রাজু মাতুব্বরের ছেলে।

স্বজনরা জানায়, শনিবার রাতে পারিবারিক বিরোধের কারণে পরিবারের সদস্যদের সাথে জিহাদের কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে জিহাদ রাগ করে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন রাতেই অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

পরে রবিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে জিহাদের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

জিহাদের বাবা রাজু মাতুব্বর বলেন, ‘আমার ছেলের সঙ্গে কারো কোন শত্রুতা নেই। কিভাবে আমার ছেলে মারা গেছে বুঝতে পারছি না।’

নিহতের শ্যালিকা তানজিলা ইসলাম তানিয়া বলেন, পুলিশ ও প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য ও বিচার দাবি করছি।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬