ছাত্রীকে যৌন হয়রানির মামলায় জামিন পাননি সেই স্কুলশিক্ষক

২৭ জুলাই ২০২১, ০৯:২৫ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ফটো

এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে দায়েরকৃত মামলায় জামিন পাননি খুলনার স্কুলশিক্ষক কিরণ চন্দ্র মন্ডল।মঙ্গলবার (২৭ জুলাই) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ তার জামিনের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়ে আদেশ দেন।

আদালতে শিক্ষকের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও জি এম নজরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

মামলা সূত্রে জানা গেছে, প্রাইভেট পড়ানোর সময় অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে যৌন হয়রানি করেন কিরণ চন্দ্র মন্ডল। এই ঘটনায় গত ২২ মে তিার বিরুদ্ধে মামলা করা হয়।  গত ২৩ মে পুলিশ স্কুলশিক্ষক কিরণ চন্দ্র মন্ডলকে গ্রেফতার করে।

আসামিকে গ্রেফতারের পরদিন ২৪ মে হাসপাতালে ওই শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কিন্তু এই পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাননি চিকিৎসক। এ মেডিকেল রিপোর্ট উপস্থাপন করে ওই শিক্ষকের জামিন আবেদন করা হয় হাইকোর্টে। ওই আবেদন শুনানি নিয়ে আদেশ দেন আদালত।

সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, গুরুতর আ…
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬