অপহরণের ১০ দিন পর মাদ্রাসাছাত্রী উদ্ধার

২৫ জুলাই ২০২১, ০৪:৩৮ PM
পুলিশের হাতে আটক অপহরণকারী

পুলিশের হাতে আটক অপহরণকারী © সংগৃহীত

ফরিদপুরে অপহরনের ১০ দিন পর এক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত এক অপহরণকারীকে গ্রপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ জুলাই) নড়াইলের লোহাগড়ার গোপীনাথপুর গ্রাম থেকে ওই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করা হয়। এর আগে ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে ওই মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করা হয়।

অপহরণে অভিযুক্ত আটক ব্যক্তির নাম জিয়া ফকির (৪০)। আজ রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক জিয়া বোয়ালমারীর রুপাপাত গ্রামের ছাত্তার ফকিরের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, অভিযুক্ত অপহরণকারীকে আদালতের মাধ্যমে ফরিদপুর কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ: অপহরণ
তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের স…
  • ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশে টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ উন্মোচন
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়ন চান দেশের তিন বিশিষ্ট কণ্ঠশিল্পী
  • ১১ এপ্রিল ২০২৬
নির্বাচন হলেই সব সমস্যা সমাধান হয়ে যাবার কথা ছিল, যে কারণে …
  • ১১ এপ্রিল ২০২৬
স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
close