বাংলাদেশে টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ উন্মোচন

১১ এপ্রিল ২০২৬, ০৯:১১ PM
বাংলাদেশে টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ উন্মোচন

বাংলাদেশে টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ উন্মোচন © সৌজন্যে প্রাপ্ত

গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’। এই সিরিজে রয়েছে দুটি মডেল—স্পার্ক ৫০ ফোরজি এবং স্পার্ক ৫০ ফাইভজি। উন্নত পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং ব্যবহারবান্ধব স্মার্ট ফিচারের সমন্বয়ে নতুন এই লাইনআপ নিয়ে আশাবাদী প্রতিষ্ঠানটি।

স্পার্ক ৫০ সিরিজের মূল আকর্ষণ স্পার্ক ৫০ ফাইভজি মডেল। এতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির এইচডি ডিসপ্লে এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট, যা স্ক্রলিং ও গেমিংয়ে মসৃণ অভিজ্ঞতা দেয়। ডিভাইসটি চালিত মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ফাইভজি+ প্রসেসরে, যা দ্রুতগতির নেটওয়ার্ক ও নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করে।

ক্যামেরা বিভাগে স্পার্ক ৫০ ফাইভজিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দীর্ঘসময় ব্যবহারেও চার্জ নিয়ে দুশ্চিন্তা কম। এছাড়া এতে রয়েছে মিলিটারি-গ্রেড প্রোটেকশন এবং আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স। নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করা হয়েছে।

অন্যদিকে, স্পার্ক ৫০ ফোরজি মডেলটি দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে হেলিও জি৮১ প্রসেসর। ৬.৭৮ ইঞ্চির এইচডি ডিসপ্লে ও ১২০ হার্জ রিফ্রেশ রেটের পাশাপাশি রয়েছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির কারণে এই মডেলটি দীর্ঘসময় ব্যবহার উপযোগী।

এছাড়া ফোরজি সংস্করণে ডুয়াল স্টেরিও স্পিকার, আইপি৬৪ প্রোটেকশন, ১.৮ মিটার ড্রপ রেজিস্ট্যান্স, আইআর রিমোট, টেকনো এআই, ফ্রিলিংক ২.০ এবং সিগন্যাল এনহ্যান্সমেন্ট চিপসহ নানা সুবিধা যুক্ত করা হয়েছে।

দামের ক্ষেত্রে, স্পার্ক ৫০ ফোরজি (৪জিবি+১২৮জিবি) ভ্যারিয়েন্টের মূল্য ১৭,৪৯৯ টাকা এবং ৬জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টের মূল্য ১৯,৯৯৯ টাকা। অন্যদিকে স্পার্ক ৫০ ফাইভজি (৬জিবি+১২৮জিবি) পাওয়া যাবে ২৩,৯৯৯ টাকায়।

স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং আধুনিক ফিচারের সমন্বয়ে স্পার্ক ৫০ সিরিজটি দেশের স্মার্টফোন বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বক্তা থাকায় সেমিনার বন্ধ করল…
  • ৩০ আগস্ট ২০২৬
‘ইন্টেরিম ১ দিন বা ৭ দিনে পেরেছে, আমাদের ৬ মাস অলরেডি চলে গ…
  • ৩০ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদ…
  • ৩০ আগস্ট ২০২৬
ঠাকুরগাঁও-১সহ ১১ সংসদীয় আসনের সীমানা পূনঃর্নির্ধারণ করল ইসি
  • ৩০ আগস্ট ২০২৬
অনিবন্ধিত ৩৩ হাজার ৬১৪ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধ…
  • ৩০ আগস্ট ২০২৬
মেসির জাদুতে মুগ্ধ মায়ামি কোচ
  • ৩০ আগস্ট ২০২৬