বিয়ে না দেওয়ায় ইঁদুর মারার ওষুধ খেয়ে কিশোরের আত্মহত্যা

২৩ জুলাই ২০২১, ০৩:৪৮ PM
বিয়েতে রাজি ছিলেন না স্বজনরা

বিয়েতে রাজি ছিলেন না স্বজনরা © প্রতীকী ছবি

বিয়ে না দেওয়ার জেরে বাবা-মায়ের ওপর অভিমান করে শান্ত হোসেন (১৬) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে পাবনার চাটমোহরের নিমাইচড়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পেশায় দিনমজুর শান্ত ওই গ্রামের আবদুল আলীমের ছেলে।  
 
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে শান্ত বিয়ে করার জন্য পরিবারের লোকজনকে চাপ দিচ্ছিল। কিন্তু বিয়েতে রাজি ছিলেন না স্বজনরা। এ নিয়ে আজ সকালে বাবা-মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। 

একপর্যায়ে অভিমান করে ঘরে রাখা ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট পান করে শান্ত। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বিয়ে দেয়নি বলে বাবা-মায়ের ওপর অভিমান করে শান্ত নামের ওই ছেলেটা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। 

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close