বন্ধ স্কুলে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

১৮ জুলাই ২০২১, ০৩:৩৩ PM
ধর্ষণচেষ্টা

ধর্ষণচেষ্টা © প্রতীকি ছবি

ঝালকাঠির রাজাপুরে বন্ধ স্কুলে ডেকে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার দিবাগত রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে অভিযুক্তদের আসামি করে মামলা করেন।

অভিযুক্তরা হলো— উপজেলার লেবুবুনিয়া এলাকার মো. আনোয়ার আকনের ছেলে মো. রাহাত আকন (২০), অজ্ঞাত এলাকার ছেলে মো. রাকিব (২২)।

মামলাসূত্রে জানা গেছে, অভিযুক্ত রাহাত আকন ও ভুক্তভোগী নারীর শ্বশুরবাড়ি একই এলাকায় হওয়ায় তাদের মধ্যে পরিচয় ছিল। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাহাতসহ তারা তিন জন ভুক্তভোগী নারীর শ্বশুরবাড়িতে যায় এবং রাহাত গৃহবধূকে ডাক দেয়।

রাহাত পূর্ব পরিচিত হওয়ায় গৃহবধূ দরজা খুলে বাহিরে বের হলে অভিযুক্তরা তার সঙ্গে কথা বলার জন্য পাশেই একটি বন্ধ স্কুলের মধ্যে নিয়ে যায়। সেখানে অভিযুক্ত রাকিব তাকে ধর্ষণের চেষ্টা করলে গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। এসময় অভিযুক্তরা পালিয়ে যান।

রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, আসামি গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ: ধর্ষণ
জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬