২০০ গাঁজার গাছসহ আওয়ামী লীগ নেতা আটক

১৩ জুলাই ২০২১, ১১:৪৩ AM
গাঁজার গাছসহ আওয়ামী লীগ নেতা আটক

গাঁজার গাছসহ আওয়ামী লীগ নেতা আটক © সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০০টি গাঁজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২। উল্লাপাড়া থানার সলপ রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি হলেন- আতিক হাসান ওরফে ডেভিড সরকার (৪১)। আটককৃত ব্যক্তি উল্লাপাড়া থানার ভদ্রকোল পশ্চিমপাড়া গ্রামের মৃত মনিরুজ্জামানের ছেলে। তিনি পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সলপ রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে ওয়ালটন ফ্রিজের গোডাউনের পিছনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০টি গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী ডেভিড সরকারকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬