ছাত্রলীগ সম্পাদককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

১৩ জুলাই ২০২১, ১২:৪৭ AM
ছাত্রলীগ নেতা রকি হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তের বাড়িতে আগুন দেয়া হয়েছে

ছাত্রলীগ নেতা রকি হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তের বাড়িতে আগুন দেয়া হয়েছে © সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম আশিকুর রহমান রকিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত দাদন ব্যবসায়ী কাঞ্চনের বাড়িতে ভাঙচুরসহ আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। এতে তার চেম্বার, ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে।

সোমবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের পূর্বপাড়া এ ঘটনা ঘটে। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সত্যতা স্বীকার করে গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. এনামুল হক জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় বিক্ষুদ্ধ জনতা তাদের আগুন নেভাতে বাধা দেয়। পরে পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও একটি চেম্বার, ঘর ও আসবাবপত্র পুড়ে যায়।

পড়ুন: উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে ছুরিকাঘাতে হত্যা

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাফুজার রহমান জানান, হঠাৎ করে আসামি কাঞ্চনের বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। ছাত্রলীগ নেতা রকি হত্যার ঘটনা তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে, রোববার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জেলা শহর থেকে আশিকুর রহমান রকিসহ তিনজন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তারা শহরের পূর্বপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে পৌঁছালে হঠাৎ করে তাদের ওপর হামলা চালায় কাঞ্চনসহ তার সহযোগীরা।

এতে ছুরিকাঘাতে রকিসহ তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রকিকে মৃত ঘোষণা করেন। আহত রকির চাচাতো ভাই প্লাবন ও সোহেল মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬