ফেসবুক স্ট্যাটাসের জের, তরুণকে পিটিয়ে হত্যা

০৫ জুলাই ২০২১, ০৫:৫৪ PM
নিহত সাঈম খান

নিহত সাঈম খান © সংগৃহীত

ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ময়মনসিংহে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (৫ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আগের রাতে (ররিবার) উপজেলার মেহেরাবাড়ীর ইভা ডাইং মোড়ে পিটুনিতে গুরুতর আহত হন তিনি। নিহত সাঈম খান (২০) ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের নাজিম উদ্দিনের ছেলে।

ভালুকা থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, ফেসবুকে কুৎসা রটানো নিয়ে প্রতিপক্ষরা তাকে পিটিয়ে খুন করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনার দিন রাতে ইভা ডাইং মোড় থেকে আহত সাঈমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানকার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সাঈম খান মারা যান বলেন তিনি।

পরে দুপুর ২টার দিকে নিহতের স্বজনরা লাশ ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসরা পুলিশকে খবর দেন। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close