খাল থেকে তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার

২৭ জুন ২০২১, ১২:৪৭ PM
তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার

তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার © প্রতীকী ছবি

পাবনার সুজানগর উপজেলায় একটি খাল থেকে অজ্ঞাত পরিচয়ে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার হাটখালী ইউনিয়নের ভাদুরভাগ গ্রামের একটি খালের কচুরিপানার ভেতর থেকে প্লাস্টিকের বস্তাবন্দি ওই লাশটি উদ্ধার করা হয়। তবে পুলিশ বলছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

পাবনা সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে ওই খালে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা দেখে সন্দেহ হলে থানায় খবর দেওয়া হয়।

রাত ৯টার দিকে পুলিশ বস্তাবন্দি ওই তরুণীর লাশটি উদ্ধার করে। সুজানগর থানার ওসি মিজানুর রহমান জানান, লাশটি বিকৃত হয়ে গেছে।

প্রাথমিকভাবে নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে ৩০ বছরের কোনো তরুণী হবে। ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

ট্যাগ: লাশ
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close