মাকে খালের পানিতে চুবিয়ে ‘মারল’ কলেজপড়ুয়া ছেলে

২৭ জুন ২০২১, ১১:২৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

মাদারীপুরের কালকিনি উপজেলায় নিজের মাকে খালের পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে হিরণ্ময় তালুকদার (১৯) নামে এক কলেজছাত্রের বিরুদ্ধে।

শনিবার (২৬ জুন) বিকেলে উপজেলার ডাসার থানার পশ্চিম শশীকর এলাকা থেকে কানন তালুকদার (৫৬) নামের ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হিরণ্ময় তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত কানন তালুকদার একই এলাকার হরলাল তালুকদারের স্ত্রী। আর অভিযুক্ত ছেলে হিরণ্ময় তালুকদার শশীকর শহীদ স্মৃতি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে হিরণ্ময় সবার বড়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৩ জুন) দুপুরে পাশের এলাকার সুবল কবিরাজের বাড়িতে যাওয়ার জন্য ছেলে হিরণ্ময়কে নিয়ে একটি ছোট নৌকায় ওঠেন মা কানন তালুকদার। এরপর থেকে ছেলে ও মা দুজনই নিখোঁজ ছিলেন। শনিবার দুপুরে পশ্চিম শশীকর এলাকার খালে কানন তালুকদারের লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান জানান, নৌকায় করে যাওয়ার পথে মা-ছেলের মধ্যে ঝগড়া হয়। এসময় মাকে খালের পানিতে চুবিয়ে মেরে ফেলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন হিরণ্ময়। এ ঘটনার পর হিরণ্ময় একটি কলেজের পরিত্যক্ত ঘরে আত্মগোপনে ছিলেন।

তিনি আরো জানান, এ ঘটনায় শনিবার রাতে নিহত নারীর স্বামী হরলাল তালুকদার বাদী হয়ে ছেলে হিরণ্ময়কে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। ছেলেকে রোববার আদালতে হাজির করা হবে বলেও জানান ওসি।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬