নেশার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

২৩ জুন ২০২১, ১২:০২ PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যায়

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যায় © প্রতীকী ছবি

নেশার টাকা না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোর। মঙ্গলবার (২২ জুন) রাতে রাজধানীর মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থান রোড এলাকার ১নং গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাব্বি হাওলাদার (১৬) নামে ওই কিশোর মারা গেছে। 

রাব্বির বাড়ি বরিশাল জেলার বরগুনা থানায়। সে জামাল হাওলাদারের সন্তান। তার মা মিনারা বেগম বলেন, আমার ছেলে নেশা করত, কোনো কাজ করত না। তার স্ত্রী বুলবুলির কাছে নেশার জন্য টাকা চাইলে টাকা না দিলে, তাদের মধ্যে ঝগড়া ও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পাশের রুমের ফ্যানের সঙ্গে লুঙ্গি দিয়ে সে ফাঁসি দেয়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে রাত ৩টার দিকে মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close