সাবেক ছাত্রলীগ নেতার আত্মহত্যা

২২ জুন ২০২১, ০১:৫১ PM
আত্মহত্যা

আত্মহত্যা © প্রতীকি ছবি

রাজধানীর শুক্রাবাদ এলাকায় সাবেক থানা কমিটির ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী (৩২) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন জানায় তার পরিবার।

মঙ্গলবার (২২ জুন) তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টার দিকে মৃত ঘোষণা করেন। রুবেল স্ত্রী ও পরিবারের সঙ্গে ধানমন্ডি শুক্রাবাদ বাজার এলাকায় একটি বাসায় থাকতেন। পেশায় ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

নিহতের ছোট ভাই ওসমান গনি বাবু জানান, তার ভাই কলাবাগান থানার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বেশ কয়েকদিন ধরে ঠিকাদারি ব্যবসার কারণে সে হতাশাগ্রস্ত ছিল। কয়েকদিন আগে সে আমাদের বলেছে আত্মহত্যা ছাড়া তার কোনো গতি নেই।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সতত্য নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মাদ্রাসার এমপিওভুক্তর উৎসব ভাতার চেক ছাড়
  • ১৩ এপ্রিল ২০২৬
জাবিতে স্টিকারবিহীন যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা
  • ১৩ এপ্রিল ২০২৬
সংসদে উপস্থাপিত ‘ভুল তথ্যের’ জবাব দিলেন সদ্যবিদায়ী ৫ কমিশন…
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ অবসরপ্রাপ্ত কনস্টেবলের, …
  • ১৩ এপ্রিল ২০২৬
চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে সুপারিশের নিয়োগ আর ফিরবে না: জনপ্রশাসন প্রতি…
  • ১৩ এপ্রিল ২০২৬