সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেপ্তার

২১ জুন ২০২১, ১১:৪০ AM
গ্রেপ্তারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা

গ্রেপ্তারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা © সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে ছয়টি এসএস পাইপ ও ৩টি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়। গতকাল রবিবার রাত সাড়ে ১১ টায় সিদ্ধিরগঞ্জের ওয়াপদা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

র‍্যাব-১১ এএসপি মো. সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  

গ্রেপ্তারকৃতরা হলেন, মিলন হোসেন (২৮), সারোয়ার হোসেন (২৬), আমিজ উদ্দীন জনি (২৭), মো. বাবু (২০), ইকবাল হোসেন (১৯), আরিফ হোসেন (২৬) ও মো. রবিন (১৮)। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাকি দুইজনের নাম প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, গ্রেপ্তারকৃত কিশোররা 'হোসেন গ্রুপ' এর সক্রিয় সদস্য। তারা সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিলো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও দেখুন:

কিশোর গ্যাংয়ের হামলায় আহত মাদ্রাসাছাত্রের মৃত্যু

কিশোর গ্যাংয়ের দুইটি গ্রুপের ১০ সদস্য গ্রেপ্তার

শৈলকুপায় খাল খনন কর্মসূচির উদ্বোধন, কৃষিতে সম্ভাবনার দ্বার …
  • ০৪ এপ্রিল ২০২৬
ক্লাসরুমেও আসছে সিসি ক্যামেরা
  • ০৪ এপ্রিল ২০২৬
১৯৭২ থেকে ২০০১ সালে নকলে সহায়তা করেছিলেন শিক্ষকরা: শিক্ষামন…
  • ০৪ এপ্রিল ২০২৬
মুক্তিযুদ্ধের প্রথম সামরিক পরিকল্পনার স্মৃতি, তেলিয়াপাড়া দি…
  • ০৪ এপ্রিল ২০২৬
শুধু এসএসসি-এইচএসসি নয়, চাকরির পরীক্ষাতেও আসছে কঠোরতা
  • ০৪ এপ্রিল ২০২৬
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রকৌশলীদের দেশপ্রেমের কো…
  • ০৪ এপ্রিল ২০২৬