ক্লাসরুমেও আসছে সিসি ক্যামেরা

০৪ এপ্রিল ২০২৬, ০৩:২৮ PM
শিক্ষামন্ত্রী শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

এসএসসি পরীক্ষার মধ্য দিয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসরুমগুলোয় ফিরছে সিসি ক্যামেরা। শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।     

শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগাতে হবে আর্থিক সংকট থাকলে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। এমসিকিউ পরীক্ষার সময় সিসিটিভিতে যান্ত্রিক ত্রুটি থাকা চলবে না। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আইপিএস রাখার নির্দেশনাও দেন

তিনি আরও বলেন, পরীক্ষার পরও সিসি ক্যামেরা থাকবে সব সময়। শিক্ষকরা নিয়মিত ক্লাস নিচ্ছেন কি না, শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখছেন কি না— এসব বিষয় নজরদারিতে রাখা হবে। 

শিক্ষামন্ত্রী আরও বলেন, এমনও হতে পারে যে আমি হঠাৎ করে বললাম যে পাসওয়ার্ড দেন আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো ক্লাসে। তখন আপনা্দের (শিক্ষকদের) এটা দিতে হবে।

পাবলিক পরীক্ষা আইন সংশোধনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এবার শুধু পাবলিক পরীক্ষা নয় চাকরিসহ সব ধরনের পরীক্ষায় নকল ও অন্যান্য অনিয়মের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। 

রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950