শৈলকুপায় খাল খনন কর্মসূচির উদ্বোধন, কৃষিতে সম্ভাবনার দ্বার উন্মোচন

০৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ PM
খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান

খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান © টিডিসি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কৃষি খাতে নতুন দিগন্তের সূচনা হয়েছে খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে। শনিবার (৪ এপ্রিল) ধলহরাচন্দ্র ইউনিয়নের বিস্তীর্ণ ফসলি জমিতে পানিপ্রবাহ নিশ্চিত করতে বহুল প্রতীক্ষিত এই খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

চর ধলহরাচন্দ্র, ৭ নম্বর ধলহরাচন্দ্র ইউনিয়নে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, এই খাল খনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। ফলে কৃষকদের দীর্ঘদিনের পানির সংকট অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় কৃষকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শৈলকুপার কৃষিতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে …
  • ০৪ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা, কারণ খুঁজতে বিশেষ মূল্যায়ন কমিটি
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬