শুধু এসএসসি-এইচএসসি নয়, চাকরির পরীক্ষাতেও আসছে কঠোরতা

০৪ এপ্রিল ২০২৬, ০৩:১০ PM
পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

দেশের পরীক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বড় ধরনের কঠোরতা আনছে সরকার। শুধু এসএসসি ও এইচএসসি নয়, চাকরির পরীক্ষাসহ সব ধরনের পরীক্ষায় নকল ও অনিয়ম দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

পাবলিক পরীক্ষা আইন সংশোধনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এবার শুধু পাবলিক পরীক্ষা নয় চাকরিসহ সব ধরনের পরীক্ষায় নকল ও অন্যান্য অনিয়মের ব্যাপারে ব্যবস্থা নেয়া যাবে।

পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, আর্থিক সংকট থাকলে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আইপিএস রাখার নির্দেশনাও দেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এমনও হতে পারে যে আমি হঠাৎ করে বললাম যে পাসওয়ার্ড দেন আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো ক্লাসে। তখন আপনাকে এটা দিতে হবে। 

এমন স্টুডিও বাংলাদেশের কোথাও নেই, এফডিসিতেও না— সেটাই ভাংচু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হলে হঠাৎ অসুস্থ হয়ে না ফেরার দেশে ঢাবি শিক্ষার্থী মুরাদ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে কারা করছাড় পাবেন, ক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দিস ইজ নরমাল ইন বাংলাদেশ, আপনি টেনশন নেবেন না—স্বরাষ্ট্রমন্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন আজ, সুযোগ পাবেন যেসব শিক্ষ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের পাশে ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬