প্রেমে ব্যর্থ হয়ে কলেজছাত্রের আত্মহত্যা

২১ জুন ২০২১, ০৯:২৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কলেজছাত্র। তার নাম অয়ন দাস (২১)।

রোববার (২০ জুন) বিকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সেস কোয়ার্টারের দোতলায় নিজ বাসার সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

অয়ন দাস রংপুরের কাউনিয়া উপজেলার মৃত শুকদেব কুমার দাসের ছেলে। সে বরিশালের ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার মা অঞ্জনা রানী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স। সে সুবাদে হাসপাতালের নার্সেস কোয়ার্টারে থাকতেন তারা।

অয়নের মা অঞ্জনা রানী জানান, সারাদিন বাসায় শুয়ে ছিল অয়ন। বিকালে ৫০ টাকা নিয়ে বাইরে গিয়ে কিছুক্ষণ পর বাসায় ফিরে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে দরজা ভেঙে রুমে ঢুকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে অয়নের বন্ধু সজল জানান, কলেজের এক ছাত্রীর সঙ্গে অয়নের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি অন্যত্র বিয়ে ঠিক করে ওই ছাত্রীর পরিবার। বিষয়টি জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়ে অয়ন। গত কয়েক দিন হাসপাতালে ভর্তি ছিল। কিছুটা সুস্থ হলে হাসপাতাল থেকে অয়নকে বাসায় নিয়ে যান তার মা।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, প্রেমে ব্যর্থ হয়ে ওই ছাত্র আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার।

মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬