রাজবাড়ীতে জিনের ভয় দেখিয়ে দুই ছাত্রীকে ধর্ষণ

১৭ জুন ২০২১, ১১:৪৮ AM
অভিযুক্ত সবুর প্রামাণিক

অভিযুক্ত সবুর প্রামাণিক © সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলার পৃথক স্থানে জিনের সাহায্যে ধনী বানানোর প্রলোভন দেখিয়ে সবুর প্রামাণিক (৫৫) নামের এক ভণ্ড সাধুর বিরুদ্ধে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সবুর উপজেলার কলিমহর ইউনিয়নের প্রাণপুর গ্রামের মৃত ভোলা প্রামাণিকের ছেলে। এক ভুক্তভোগীর বাবা এবং আরেক ভুক্তভোগীর বোন বাদী হয়ে তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছেন।

নবম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রী জানান, কথিত সাধু সবুর তাকেসহ তার পরিবারের সদস্যদের জিন ও পরীর ভয় দেখায়। এর অংশ হিসেবে গত মে মাসের শেষ দিকে একদিন রাতে সবুর তার বাবাকে বলেন, এক গ্লাস পানি নিয়ে তাকে (স্কুলছাত্রী) বাড়ির পাশে থাকা একটি তাল গাছের নিচে যেতে। সে সেখানে গেলে জোর করে হাত বেঁধে তাকে ধর্ষণ করে।

স্কুলছাত্রী চিৎকার দিতে গেলে সবুর তাকে ভয় দেখিয়ে বলেন, জিন তার (স্কুলছাত্রী) বাবাকে মেরে ফেলবে এবং এ কথা কাউকে বললে তার পরিবার ধ্বংস হয়ে যাবে। তাকে টানা ৪১ দিন জিনের খায়েশ মেটাতে হবে। আর এ খায়েশ মেটালেই তাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। এ সব কথা বলে তাকে দুইবার ধর্ষণ করে।

পাংশা থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন জানান, ওই সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ জুন) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন এবং ছাত্রী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। তবে ঘটনার পর থেকেই ভণ্ড সাধু সবুর পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence