ক্লাব ভাঙচুরের অভিযোগে পরীমনির বিরুদ্ধে জিডি

১৬ জুন ২০২১, ০৭:১৯ PM
পরীমনি

পরীমনি © সংগৃহীত

ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির মামলায় পাঁচজন গ্রেফতারের পর এবার তার বিরুদ্ধেই ভাঙচুরের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে একটি কমিউনিটি ক্লাব। আজ বুধবার (১৬ জুন) রাজধানীর গুলশান থানায় জিডিটি করা হয়েছে।

অল কমিউনিটি ক্লাব লিমিটেড (এসিসিএল) নামে ওই ক্লাবটির অভিযোগ, গত ৮ জুন বোট ক্লাবে যাওয়ার আগে এসিসিএল ভাঙচুর করেন পরীমনি। এ সময় ওই ক্লাবে থাকা বেশ কয়েকজন বার-কর্মীকে মারধর করেন ওই নায়িকা।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, গত ৭ জুন রাতে কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগে তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছে ক্লাব কর্তৃপক্ষ। কবে এই জিডি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সম্ভবত ৭ জুন রাতে।

জিডিতে কী বলা হয়েছে জানতে চাইলে সুদীপ বলেন, অভিযোগ যে, উনি আনঅথরাইজড ওখানে গেছেন। তারপর ক্লাব মেম্বারসদের যে জায়গা ছিল, ওখানে নাকি বসতে চেয়েছেন, তারপর নাকি ভাঙচুর করেছেন। এইগুলো আরকি।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, গত ৭ জুন গভীর রাতে ৯৯৯ এর একটি কলে গুলশান থানা-পুলিশের একটি দল অল কমিউনিটি ক্লাবে যায়। সেখানে গিয়ে দেখা যায়, কথা-কাটাকাটির জেরে ক্লাবে গ্লাস ভাঙচুর করেছেন পরীমনি। পরে আর এ ঘটনায় কেউ অভিযোগ করেননি।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close