সিলেটে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

১৬ জুন ২০২১, ১১:৩০ AM
একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা © সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে একই পরিবারের তিনজনকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইতিমধ্যে গলা কাটা মরদেহগুলো এবং আহত অবস্থায় একজনকে উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১৬ জুন) সকালে তাদের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- সিলেটের গোয়াইনঘাটের ফতেহপুর গ্রামের হিফজুর রহমানের স্ত্রী আলেয়া বেগম (২৭), তার ছেলে মিজান (১১) ও মেয়ে তানিসা (৫)।

জানা যায়, আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে প্রতিবেশীরা হিফজুরের ঘরের সামনে যান। ভেতর থেকে গোঙানির শব্দ শুনে তারা দরজায় ধাক্কা দেন। এ সময় ঘরের দরজা খোলা ছিল। ভেতরে ঢুকে খাটের ওপর তিনজনের গলা কাটা মরদেহ ও হিফজুরকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তারপর তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ তিনটি উদ্ধার করেন এবং হিফজুরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হিফজুরের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পুলিশ ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছে।

৪ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের গণ…
  • ০৫ মার্চ ২০২৬
ড্যাফোডিলের অধ্যাপক ড. এম এ রহিম পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার
  • ০৫ মার্চ ২০২৬
ইকরার সঙ্গে ৪৪ ব্যক্তিগত চ্যাট প্রকাশ করলেন তিথি
  • ০৫ মার্চ ২০২৬
দুঃখ প্রকাশ হাসনাত আব্দুল্লাহর
  • ০৫ মার্চ ২০২৬
ছাত্রদলের গণ ইফতার: খাবার না পেয়ে ফিরে গেলেন শিক্ষার্থীরা
  • ০৫ মার্চ ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএই…
  • ০৫ মার্চ ২০২৬