প্রেমঘটিত বিরোধের জেরে মায়ের সঙ্গে অভিমান, স্কুলছাত্রীর আত্মহত্যা

১৫ জুন ২০২১, ১১:১৩ PM
মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে

মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে © প্রতীকী ছবি

প্রেমের সম্পর্কের জের ধরে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে জাকিয়া (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার (১৫ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত সোয়া ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাকিয়া ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় নানী জাহানারা বেগমের কাছে থাকত। তার বাবার নাম জাহাঙ্গীর হোসেন।

নিহতের মা নাসরিন জানান, তার স্বামী অনেক আগে মারা গেছেন। মেয়ে এখন নানীর বাড়িতে থাকে। সে দশম শ্রেণিতে পড়ে।

“কয়েকদিন হলো নরসিংদী থেকে আমি ঢাকায় এসেছি। তাকে বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলাম। তবে তিনি যায়নি। পরে জানতে পারি মাহিম নামে এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক আছে। এ কারণে সে বাড়ি যেতে চাইছিল না।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমার সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে বিকেলে সে বাথরুমে গিয়ে আত্মহত্যা করে। দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। মেডিকেলে নিয়ে আসতেই ৩ ঘণ্টা লেগে যায়। আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ডেমরা থেকে অচেতন অবস্থায় এক কিশোরীকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬