ত্ব-হা নিখোঁজ হওয়ার আগে দুজন মোটরসাইকেলে অনুসরণ করছিলেন

১৫ জুন ২০২১, ০৯:৩৫ PM
পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে আবু ত্ব-হা মুহাম্মদ আদনান

পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে আবু ত্ব-হা মুহাম্মদ আদনান © সংগৃহীত

আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হয়েছেন পাঁচদিন আগে। এখনো পুলিশ তার কোন হদিস দিতে পারেনি। তার পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশ ও র‍্যাবের প্রধানকে চিঠি দিয়ে তাকে খুঁজে বের করার দাবি জানিয়েছে। গত বৃহস্পতিবার রংপুর থেকে ঢাকায় ফেরার পথে আদনান তার দুই সহকর্মী, গাড়ি চালকসহ নিখোঁজ হন।

আদনানের স্ত্রী সাবেকুন নাহার বলেছেন, পুলিশ ও র‍্যাবের সাথে অনেকবার যোগাযোগ করার পরও কিছু জানতে পারছেন না। তিনি আজ মঙ্গলবার (১৫ জুন) পুলিশ এবং র‍্যাব সদর দপ্তরে বাহিনী দুটির প্রধানদেরকে চিঠি দিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী বরাবরও চিঠি লেখেন।

সাবেকুন নাহার বলেছেন, তার স্বামী নিখোঁজ হওয়ার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, ‘চিঠিতে আমার বক্তব্য, আমার স্বামীকে ফেরত চাই। আমার স্বামী কোন ভুল করে থাকলে বা কোনো অন্যায় থাকলেও, আমাকে জানাতে হবে সে কোথায় আছে। আমার এতটুকু জানার অধিকার আছে। কিন্তু কিছুই জানতে পারছি না।’

রংপুর মহানগর পুলিশের উপকমিশনার আবু মারুফ হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, ঢাকার কাছাকাছি থেকে তার নিখোঁজ হওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছেন তারা। তিনি বলেন, ‘সে নিখোঁজ হয়েছে ঢাকা থেকে। তারা ভাড়া করা গাড়িতে একইসাথে ছিল। সর্বশেষ যোগাযোগ অনুযায়ী গাবতলী পার হয়ে মিরপুর ১১ নম্বরের কাছাকাছি তার পরিবারের সাথে কথা হয়েছে। সে বলেছে, ১০ বা ১৫ মিনিটের মধ্যে পৌঁছে যাবে। এরপর থেকেই তারা ডিসকানেক্টেড হয়ে যায়।’

আদনানের স্ত্রী সাবেকুন নাহার গত সোমবার পল্লবী থানায় লিখিত অভিযোগ করেন। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, ঢাকা থেকে তার নিখোঁজ হওয়ার ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেননি। তারা অভিযোগ খতিয়ে দেখছেন বলে তিনি জানান।

জানা গেছে, আদনানের ইউটিউব চ্যানেল রয়েছে। তিনি ইসলাম সম্পর্কে সেখানে বক্তব্য দিতেন। দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় সমাবেশেও বক্তা হিসেবে যেতেন। তার একটি মাদ্রাসাও রয়েছে। পুলিশ কর্মকর্তা আবু মারুফ বলেন, আদানানের কর্মকাণ্ড, ব্যক্তিগত ও পারিবারিক জীবন সম্পর্কে তথ্য নিয়ে এর ওপর ভিত্তি করে অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছেন।

আদনানের স্ত্রী বলেছেন, ‘আদনান রংপুর থেকে বগুড়ায় আলোচক হিসেবে গিয়েছিলেন। প্রোগ্রামটি কোনো কারণে হয়নি। সেখান থেকে দুই সহকর্মীসহ ঢাকা আসছিলেন। তিনি আমাকে টেলিফোনে বলেছিলেন, দুটি মোটরসাইকেলে দুজন তাদেরকে অনুসরণ করছিলো। একপর্যায়ে তাদের তারা আর দেখতে পাননি।’ তবে নিখোঁজ হওয়ার কারণ বুঝতে পারছেন না বলেন জানান সাবেকুন নাহার।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close