আমি হার মানব না: পরিমণি

১৫ জুন ২০২১, ১০:৫৭ AM
পরিমণি

পরিমণি © সংগৃহীত

‘আমি হার মানব না। আমি এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব’ এমন ঘোষণা দিলেন পরিমণি।  মঙ্গলবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।  

এসময় নিজের দুঃসময়ে পাশে থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনী, সকল সাংবাদিক, সকল সহকর্মী এবং দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিমণি।

তিনি তার স্ট্যাটাসে বলেন, ‘আমার বিশ্বাস আমার আস্থা ভুল ছিলো না।আইন সবার উপরে। শুধু সেই সঠিক জায়গায় পৌঁছানটাই যত কষ্ট ‘ 

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী,সকল সাংবাদিক,সকল সহকর্মী এবং দেশের মানুষ যারা আমার এই দুঃসময়ে আমার পাশে ছিলেন,আছেন আমি সবার প্রতি আজীবন কৃতজ্ঞ। আপনারাই আমার সাহস।’

‘আসামীদের গ্রেফতার করা হয়েছে। এখন আমার চাওয়া আসামীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। কোনভাবেই যেন এই ধরনের লোকেরা আর কোন মেয়েকে এভাবে নির্যাতন অপমান করার সাহস না পায়। আমি হার মানবনা। আমি এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।

মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই দেশের আশীর্বাদ। আপনি মা। আপনি মমতার আঁচলে জড়িয়ে রাখেন আপনার সকল সন্তানকে।’

আরও দেখুন: 

পরীমণিকে ধর্ষণচেষ্টা, নাসির ইউ মাহমুদ গ্রেফতার

বেইলি রোডের প্রেম নাকি টেকে না! লস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
বিবাহিত শিক্ষার্থীদের হলে সিট বাতিলের সিদ্ধান্ত ঢাকা কলেজে
  • ০২ এপ্রিল ২০২৬
ইরানের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল আর্জেন্টিনা
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬