সড়কের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

২৯ জানুয়ারি ২০২৬, ০৯:২০ PM
 নবজাতকের মরদেহ

নবজাতকের মরদেহ © সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার চরলরেন্স ইউনিয়নের রামগতি–লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রামগতি–লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের লরেন্স চুঙ্গার গোড়া এলাকায় কাঁথা মোড়ানো একটি প্যাকেট পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে তারা নবজাতকের মরদেহ দেখতে পান। বিষয়টি পুলিশকে জানালে কমলনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

উদ্ধারকৃত নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল আলম বলেন, 'সড়কের পাশ থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

ইরানের মানচিত্রে নিজের মুখ, বিস্ফোরণে ছারখার খার্গ, এক ঘণ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফ্রান্স সফরে গেলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিচারিক ক্ষমতা ফিরে পেলেন হাইকোর্টের সেই বিচারপতি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে শিক্ষক নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু, করবেন যেভাবে
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যে ৭ অভ্যাস ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দেয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9