রাজধানীর উত্তরায় কাচ্চি ভাইকে লাখ টাকা জরিমানা

১২ জুন ২০২১, ০৯:১৮ PM
রাজধানীর উত্তরায় কাচ্চি ভাইকে জরিমানা করার পর লিফলেট হস্তান্তর করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা

রাজধানীর উত্তরায় কাচ্চি ভাইকে জরিমানা করার পর লিফলেট হস্তান্তর করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা © সংগৃহীত

রাজধানীর উত্তরায় স্বনামধন্য রেস্টুরেন্ট কাচ্চি ভাইকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত উত্তরা ১১ নম্বর সেক্টর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উত্তরা ১১ নম্বর সেক্টরের কাচ্চি ভাই রেস্তোঁরা অনিবন্ধিত অবস্থায় ব্যবসা পরিচালনা করার দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী, এক লাখ টাকা জরিমানা ধার্য এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন মনিটরিং কর্মকর্তা এম ইমরান হোসেন মোল্লা, নিরাপদ খাদ্য পরিদর্শক আ. সালাম মৃধা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভেজাল বিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করার কথা জানায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

ট্যাগ: জরিমানা
তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের স…
  • ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশে টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ উন্মোচন
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়ন চান দেশের তিন বিশিষ্ট কণ্ঠশিল্পী
  • ১১ এপ্রিল ২০২৬
নির্বাচন হলেই সব সমস্যা সমাধান হয়ে যাবার কথা ছিল, যে কারণে …
  • ১১ এপ্রিল ২০২৬
স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
close