‘জীবনে সব পেয়েও পাওয়া হল না’ নোট লিখে ছাত্রের আত্মহত্যা

০৮ জুন ২০২১, ১০:২৮ PM
চট্টগ্রামে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছে এক কলেজছাত্র

চট্টগ্রামে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছে এক কলেজছাত্র © প্রতীকী ছবি

চট্টগ্রামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশেই পড়ে ছিল কীটনাশকের বোতল ও আত্মহত্যার চিরকুট। আজ মঙ্গলবার (৮ জুন) বেলা সাড়ে ৩টার দিকে সিআরবি কাঠের বাংলোর দক্ষিণ পাশে লাশটি পড়ে ছিল বলে জানান কোতয়ালি থানার এসআই বাবলু পাল।

অনিক চৌধুরী (২৩) নামের ওই ছাত্র পটিয়ার বাথুয়া ইউনিয়নের দোলন চৌধুরীর ছেলে। পটিয়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক।

বাবলু পাল বলেন, ‘অনিকের মাথার নিচে থাকা ব্যাগে পাওয়া জাতীয় পরিচয়পত্র ও কলেজ আইডি কার্ড দেখে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ব্যাগে চিরকুটও পাওয়া গেছে। এ ছাড়া লেবেল লাগানো কীটনাশকের একটি বোতল ঘটনাস্থল থেকে পাওয়া গেছে।’ তবে মৃতদেহে আঘাতের চিহ্ন দেখা যায়নি বলে তিনি জানান।

এসআই বাবলু জানান, চিরকুটে লেখা ছিল, ‘জীবনের সবকিছু পেয়েও পাওয়া হল না। মা-বাবা ইহলোকে ভালো থেকো। পরপারে চলে গেলাম, আমাকে ক্ষমা করিও। মা, বেঁচে থাকার সাধ আমার ছিল না, তাই আমি নিজেই নিজেকে শেষ করে দিয়েছি। আমার মৃত্যুতে কারো দোষ নেই। আমার কারণে নিজেকে দোষী সাব্যস্ত করলাম। পৃথিবীতে কেমন জানি বেঁচে থাকাটা আমার কাছে অপ্রিয় বস্তু হয়ে গেল। তাই আত্মহননের পথ বেছে নিয়েছি।’

জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
‎হবিগঞ্জে ১৮৫ টাকা পাওনার জেরে সংঘর্ষ, আহত ৫০
  • ৩১ মার্চ ২০২৬
প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ ফেরাতে প্রস্তাব সংস্কৃতি মন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
অতিরিক্ত বরাদ্দ পাচ্ছে ৬৪০ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ৩১ মার্চ ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৫ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence