ছাত্রীকে যৌন হয়রানির মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার

০৮ জুন ২০২১, ০৮:৫৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির মামলায় প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩ জুন বাগেরহাটের শরণখোলায় এই ঘটনা ঘটলেও আজ মঙ্গলবার (৮ জুন) সকালে মামলা করেন ভুক্তভোগীর পিতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুন নিবন্ধনের কথা বলে ওই ছাত্রীর জন্ম সনদ এবং মা-বাবার ভোটার আইডি কার্ড নিয়ে বিদ্যালয়ে যেতে বলেন প্রধান শিক্ষক। পরে ছাত্রীকে একা পেয়ে যৌন নির্যাতন করেন তিনি। ওই ছাত্রী এই ঘটনা তার বাবাকে জানায়। ঘটনা জানাজানির প্রধান শিক্ষকের পরিবার আপোষ করার প্রস্তব দিলেও সেই প্রস্তাবে রাজি না হয়ে আজ মামলা করেন ভুক্তভোগীর পরিবার।

এ প্রসঙ্গে জানতে চাইলে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় মামলা হয়েছে। আমরা অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি।

প্রাথমিক শিক্ষকদের ইংরেজির প্রশিক্ষণ দেওয়া হবে কিনা, হুম্মা…
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
মুসলমানরা ইসলামের সীমানার মধ্যে ভাষা-সংস্কৃতি ধারণ করবে—এইট…
  • ১৫ এপ্রিল ২০২৬
বরগুনায় ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের, আহত ৩
  • ১৫ এপ্রিল ২০২৬
পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সিঙ্গাপুর, উগান্ডার চেয়েও ২৭…
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে সাদিক…
  • ১৫ এপ্রিল ২০২৬