অ্যাসাইনমেন্ট নিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার

০৮ জুন ২০২১, ০৮:২৫ PM
অভিযুক্ত যুবক

অভিযুক্ত যুবক © সংগৃহীত

স্কুল থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে স্কুলে অ্যাসাইনমেন্ট নিতে যান ভুক্তভোগী ছাত্রী। এ সময় অভিযুক্ত ব্যক্তি ওই ছাত্রীকে জোর করে একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ওই ছাত্রীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করে। পরে ওই ছাত্রীর বাবার অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে কমলগঞ্জ থানা পুলিশ।

এদিকে ভুক্তভোগী ছাত্রীর বাবার অভিযোগ, বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসা করার জন্য তাকে চাপ দেয়া হচ্ছে। ওই ছাত্রীর বাব জানান, গ্রাম্য সালিসে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ঘটনাটি ধামা চাপা দেয়ার চেষ্টা করছেন। তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, ভুক্তভোগী ছাত্রীর বাবা থানা মৌখিক অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence