অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে নিখোঁজ কলেজছাত্রী

০৫ জুন ২০২১, ১১:২৯ AM
নিখোঁজ কলেজছাত্রী

নিখোঁজ কলেজছাত্রী © সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে নুপুর বসু নামে এক ছাত্রী নিখোঁজ হয়েছেন। গত ২ জুন থেকে এখনও তার খোঁজ মেলেনি। তিনি উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় কলেজ ছাত্রীর কাকা অশোক বসু বাদী হয়ে বোয়ালমারী থানায় অপহরণের অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

থানা সূত্রে জানা গেছে, ওই কলেজছাত্রী গত ২ জুন সকাল ৯টার দিকে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা বলে বাসা থেকে বের হন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার মোবাইলে ফোনে দুইবার ফোন দেওয়া হলে ফোনটি রিসিভ হয়নি। তারপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। দুপুর ২টার দিকে তার খোঁজে বের হওয়ার পর জানা যায়, চৌরাস্তা নামক একটি স্থান থেকে ৪ যুবক তাকে জোর করে  তুলে নিয়ে গেছে।

কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ বলেন, ওই ছাত্রী কলেজে অ্যাসাইনমেন্ট বা খাতা জমা দিতে এসেছিল কিনা আমার জানা নেই। রেজিস্ট্রার দেখে জানাতে পারব।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আলম বলেন, কলেজছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close