ট্রাফিক পুলিশ ইন্সপেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার

৩১ মে ২০২১, ০৮:৩২ PM
ইন্সপেক্টর শফিকুল আজম

ইন্সপেক্টর শফিকুল আজম © ফাইল ছবি

ফেনী শহরের হাজারী রোডের নিজ বাসা থেকে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শফিকুল আজমের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে ফেনী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মধ্যম চাড়িপুর এলাকার (চৌধুরী পাড়া) আশিক মঞ্জিলের ভাড়া বাসা থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। 

শফিকুল আযম ছাগলনাইয়া পৌরসভা এলাকায় কর্মরত ছিলেন। তার পরিবারের অন্য সদস্যরা ঢাকায় থাকেন। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হাজারী রোডের বাসাটিতে একা থাকতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদ্বীপ রায়।

তিনি জানান, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনা তদন্তের জন্য কুমিল্লা থেকে সিআইডির একটি টিম ফেনীতে আসছে। তারা ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত সংগ্রহের পর লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close