আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা আহত

২৭ মে ২০২১, ১০:২১ AM
দুই গ্রুপের সংঘর্ষ

দুই গ্রুপের সংঘর্ষ © সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  গতকাল বুধবার রাত সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অনুসারী সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম রাহাত বলেন,  উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক কচি (৪০) তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বসে চা খাওয়ার সময় কাদের মির্জার অনুসারীরা এসে তার ওপর হঠাৎ হামলা করে। এসময় তিনি গুরুতর আহত হলে তাকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, হামলার খবর পেয়েছি। তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের দীর্ঘদিন বিবাদ চলে আসছে। এর মধ্যে এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা ও অপর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।  

দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬