গলায় ওড়না পেঁচিয়ে রাজধানীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

২৫ মে ২০২১, ০৭:২৪ PM
লাশ উদ্ধার

লাশ উদ্ধার © প্রতীকী ছবি

মায়ের সঙ্গে অভিমান করে রাজধানীতে চাঁদনী আক্তার (১৩) নামের এক স্কুল পড়ুয়া ছাত্রী আত্মহত্যা করেছে। সে কমলাপুর স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। তিন বোনের মধ্যে চাঁদনী ছিল সবার বড়। তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়।

আজ মঙ্গলবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে সবুজবাগ থানার বাসাবো মায়াকানন এলাকায় তাদের বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে তিনি। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে বিকেল সাড়ে ৪টায় ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহতের চাচা নিহাদ জানান, আজ মায়ের কাছে ভালো ভালো খাবার চায় চাঁদনী এবং ভালো পোশাক পরতে চায়। কোথা থেকে দেবে তার মা। এসব নিয়ে তার মা বলে তোর বাবা আমাদের ছেড়ে চলে গেছে, আমিও তোর বাবার মতো চলে যাব। পরে সে ব্যাগটা গুছিয়ে ছোট মেয়েটিকে নিয়ে চলে যেতে চায়। এই কথা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তিনি আরও জানান, চাঁদনীর বাবা আড়াই বছর আগে তার মাকে ছেড়ে চলে যান যায়। নিহতের মা ময়না আক্তার অনেক কষ্ট করে বাসা বাড়িতে কাজ করে মেয়েদের নিয়ে সংসার চালান।

সবুজবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রিয়তোষ চন্দ্র দত্ত বলেন, প্রাথমিকভাবে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, মায়ের সঙ্গে অভিমান করে রুমের দরজা বন্ধ করে চাঁদনী নামের ওই মেয়েটি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
‎হবিগঞ্জে ১৮৫ টাকা পাওনার জেরে সংঘর্ষ, আহত ৫০
  • ৩১ মার্চ ২০২৬
প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ ফেরাতে প্রস্তাব সংস্কৃতি মন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
অতিরিক্ত বরাদ্দ পাচ্ছে ৬৪০ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ৩১ মার্চ ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৫ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence