কুয়েতপ্রবাসীর ঘর থেকে স্ত্রী ও দুই শিশুকন্যার লাশ উদ্ধার

২২ মে ২০২১, ১২:১১ AM
এই ঘর থেলে লাশ তিনটি উদ্ধার করা হয়

এই ঘর থেলে লাশ তিনটি উদ্ধার করা হয় © সংগৃহীত

বান্দরবনের লামা উপজেলায় এক কুয়েতপ্রবাসীর ঘর থেকে স্ত্রী ও দুই কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ মে) রাতে তালাবদ্ধ ঘর থেকে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মাজেদা বেগম (৪০), তার বড় মেয়ে রাফি আক্তার (১৪) ও নূরী (১০ মাস)।

স্থানী সূত্রে জানা গেছে, লামা উপজেলার চাম্পাতলী গ্রামের মৃত বাচা মিয়ার ছেলে নূর মোহাম্মদ। তিনি কুয়েতপ্রবাসী। তার স্ত্রী মাজেদা বেগম তিন কন্যা সন্তান নিয়ে ওই গ্রামে বসবাস করতেন।

নূর মোহাম্মদের ছোট ভাই মো. খালেক জানান, গতকাল বৃহস্পতিবার থেকে তার ভাবী ও ভাতিজিদের কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। ঘরে তালা দেখে তিনি ভেবেছিলেন তারা হয়তো কোথাও ঘুরতে গেছে। তবে আজ বিকেলে ঘরের জানালা দিয়ে উকি দিলে দেখি আমার ভাবির লাশ পরে আছে। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়েছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলার সহকারী পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘরের তালা ভেঙে তিনজনের লাশ উদ্ধার করি। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পিবিআইকে খবর দেয়া হয়েছে।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close