ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নবীজীকে (সা.) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, কিশোরগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেপ্তার

২১ মে ২০২১, ০৬:২১ PM
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সৌরভ দত্ত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সৌরভ দত্ত © ফাইল ফটো

সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে করা মামলায় কিশোরগঞ্জে সৌরভ দত্ত (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বড়পুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সৌরভ দত্তের বাড়ি পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী পূর্বপাড়ায়। তিনি রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, গত বুধবার রাতে সৌরভ দত্ত নিজের ফেসবুক আইডি থেকে তার এক বন্ধুকে মেসেঞ্জারে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য পাঠান। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে এলাকায় উত্তেজনা দিলে সৌরভ দত্ত গা ঢাকা দেন।

এ ঘটনায় আজ শুক্রবার স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল কবির আলমগীর বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সৌরভ দত্তকে আসামি করে মামলা করেন।

ওসি মো. সারোয়ার জাহান জানান, আসামি সৌরভ দত্ত টাঙ্গাইল পালিয়ে গিয়েছিল। পরে ময়মনসিংহ হয়ে সে চট্টগ্রামে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ময়মনসিংহ থেকে ভৈরব যাওয়ার পথে কিশোরগঞ্জ সদরের বড়পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬