৭৪ বোতল ফেনসিডিলসহ পদার্থ বিজ্ঞানের শিক্ষক গ্রেফতার

২১ মে ২০২১, ১১:১৫ AM
ফেনসিডিলসহ আটককৃতরা

ফেনসিডিলসহ আটককৃতরা © সংগৃহীত

রংপুরে ৭৪ বোতল ফেনসিডিলসহ এক কলেজ শিক্ষকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২০ মে) রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের মহিপুর তিস্তা শেখ হাসিনা সড়কের কাছে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটক শিক্ষকের নাম শুভেন্দু বোস। তিনি নগরীর কেনারীপাড়া  এলাকার ফণীভূষণ বোসের ছেলে। শুভেন্দু দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক। আটক অন্য দুইজন হলেন রবিউল ইসলাম (৩৫) ও জাহাঙ্গীর আলম সিরাজ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (গোয়েন্দা শাখা) আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে লক্ষ্মীবাটি ইউনিয়নের তিস্তা শেখা হাসিনা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে প্রাইভেট কারে করে মাদক পাচার করত। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা কর হয়েছে।

মায়ের দুধেও ‘ইমিউনিটি ঘাটতি’, হামের প্রকোপ কমাতে আলোচনায় কি…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬