হাত ধোয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে চীনা নাগরিক খুন

১৮ মে ২০২১, ০২:৫৬ PM
ওয়েন্টাও ওয়েই

ওয়েন্টাও ওয়েই © সংগৃহিত

নাস্তা করার পর কে আগে হাত ধুবেন এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাতে চীনা নাগরিককে হত্যার ঘটনা ঘটেছে। নিহত চীনা নাগরিকের নাম ওয়েন্টাও ওয়েই (৪৮)।

মঙ্গলবার (১৮ মে) সকাল ৮টার দিকে সিলেটের পাঠানটুলা এলাকার বি ব্লকের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি এস এম আবু ফরহাদ বলেন, সিলেটের জালালাবাদ থানার কুমারগাঁও পাওয়ার স্টেশনে কর্মরত ১২ চীনা নাগরিক কোতোয়ালি থানার পশ্চিম পাঠানটুলা আবাসিক এলাকার বি ব্লকে একটি বাড়িতে ভাড়া থাকতেন। সকাল ৮টার দিকে দুই চীনা নাগরিকের মধ্যে নাস্তা করার পর কে আগে হাত ধুবেন সেটি নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে একজন অপরজনকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান ওয়েন্টাও ওয়েই।

তিনি আরও জানান, তাকে ছুরিকাঘাত করেছেন চাও নামে আরেক চীনা নাগরিক। তিনিও হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close