কলেজছাত্রীকে ডেকে নিয়ে পাঁচজন মিলে ধর্ষণ

১৭ মে ২০২১, ১০:৩৪ PM
জামালপুরে কলেজছাত্রীকে ডেকে নিয়ে ৫ জন মিলে ধর্ষণ করার অভিযোগ উঠেছে

জামালপুরে কলেজছাত্রীকে ডেকে নিয়ে ৫ জন মিলে ধর্ষণ করার অভিযোগ উঠেছে © প্রতীকী ছবি

জামালপুর সদর উপজেলার এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। উপজেলার ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজের ওই ছাত্রীকে ডেকে বাগানে নিয়ে গিয়ে পাঁচ জন মিলে রাতভর ধর্ষণ করে ফেলে যান বলে অভিযোগ করেছেন ওই তরুণী।

এ অভিযোগে আজ সোমবার (১৭ মে) নরুন্দি তদন্ত কেন্দ্রে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রী। পরে ধর্ষণে জড়িত ফয়সাল নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পুলিশ জানায়, রোববার (১৬ মে) রাতে ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রীকে বিয়ের প্রলোভনে ফয়সাল নামের যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে একটি বাগানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে চলে যায়। এ ছাড়া ওই ছাত্রীকে ধর্ষণ করতে অপর চারজনকে সহযোগিতা করে ফয়সাল।

পরে ভুক্তভোগী কলেজছাত্রী বাড়িতে গিয়ে পরিবারের কাছে ঘটনা খুলে বললে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে আইনি সহায়তা নিতে যায় ছাত্রীর পরিবার। ভুক্তভোগী ছাত্রীর জবানবন্দি রেকর্ড করেছে পুলিশ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান গণমাধ্যমকে জানিয়েছেন, কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence