চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা

১৭ মে ২০২১, ০৬:৫৭ PM
মিনারা আক্তার

মিনারা আক্তার © সংগৃহীত

চিরকুট লিখে ময়মনসিংহের তারাকান্দায় মিনারা আক্তার নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। নিহত ওই ছাত্রী উপজেলার বানিহালা ইউনিয়নের নলদিঘী গ্রামের মকবুল হোসেনের মেয়ে। সে স্থানীয় লাউটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত।

আজ সোমবার (১৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে তারকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ওই ছাত্রীর পরনের জামা থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে এক যুবকের নাম লেখা আছে। বলা হয়েছে, তার মৃত্যুর জন্য ওই যুবকই দায়ী।

ওই যুবকের বাড়ি গালাগাঁও ইউনিয়নের একটি গ্রামে। তার সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল বলে অভিযোগ করেছেন মৃতের স্বজনরা। পরে যুবক ও তার চাচার নামে মামলা করেছে মিনারার ভাই রেজাউল।

মামলার বরাত দিয়ে ওসি বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওই যুবক মিনারার বাড়িতে যান। তখন বাড়ির লোকজন তাকে আটক করেন। গ্রাম্য সালিশ-দরবারে পর যুবককে ছেড়ে দেয়া হয়।

পরে রবিবার সকালে মিনারা যুবকের বাড়িতে বিয়ের দাবিতে যান। এই প্রস্তাবে যুবক সাড়া না দেয়ায় বিষপান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে যুবকের কয়েকজন স্বজন মিনারাকে তারাকান্দা-ধোবাউড়া সড়কের পাশে বালিজানা নয়াপড়া ব্রিজের নিচে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬