মিতু হত্যার আসামি সাকু গ্রেপ্তার

১৩ মে ২০২১, ০৮:৪৫ AM
মাহমুদা খানম মিতু হত্যা মামলার এজহারভুক্ত আসামি সাইদুল ইসলাম সিকদার ওরফে সাকু

মাহমুদা খানম মিতু হত্যা মামলার এজহারভুক্ত আসামি সাইদুল ইসলাম সিকদার ওরফে সাকু © সংগৃহীত

চট্টগ্রামে মাহমুদা খানম মিতু হত্যা মামলার এজহারভুক্ত আরেক আসামি সাইদুল ইসলাম সিকদার ওরফে সাকুকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১২ মে) রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রানীরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। র‍্যাব–৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মিতুর বাবা মো. মোশাররফ হোসেন বুধবার চট্টগ্রামের পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে সাইদুল ইসলামকে আসামি করা হয়েছে।

এরআগে, মিতু হত্যাকাণ্ডে স্বামী সাবেক এসপি বাবুল আক্তারসহ আট জনের বিরুদ্ধে মামলা করেন মো. মোশাররফ হোসেন। বুধবার (১২ মে) দুপুরে পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন, কামরুল ইসলাম শিকদার মুসা, আনোয়ার হোসেন, মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, শাহজাহান মিয়া, এহতেশামুল হক ওরফে ভোলা, খাইরুল ইসলাম কালু ও সাইদুল ইসলাম শিকদার সাকু।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬