অ্যাপ্রোন পরা এই চোরকে খুঁজছে পুলিশ

০৯ মে ২০২১, ১২:৫৪ AM
অ্যাপ্রোন পরে ঘটনার সময় অ্যাপার্টমেন্ট থেকে বের হচ্ছে

অ্যাপ্রোন পরে ঘটনার সময় অ্যাপার্টমেন্ট থেকে বের হচ্ছে © সংগৃহীত

পরনে অ্যাপ্রোন, স্বাভাবিক চোখে দেখলে নারী চিকিৎসকই মনে হবে। আদতে রাজধানীর তেজগাঁও এলাকার একটি বাসায় চুরির ঘটনায় অভিযুক্ত এই নারী।

সিসিটিভি ফুটেজে ধরা পড়া এই সন্দেহভাজন চোরকে খুঁজে পেতে সহায়তা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

শনিবার (৮ মে) চুরির ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল বাসার বিষয়টি জানান।

চুরির ঘটনায় দায়েরকৃত মামলার বিবরণে জানা যায়, গত ২৩ মার্চ সকালে রাজধানীর তেজগাঁও থানা এলাকার ১৫৪১ শেলটেক মনিহার ভবনের ৫জি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। এতে ওই ফ্ল্যাটের স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া গেছে।

মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, একজন নারী মুখে হিজাব ও পরনে থ্রি পিসের ওপর অ্যাপ্রোন পরে ঘটনার সময় অ্যাপার্টমেন্টে প্রবেশ করছেন এবং দ্রুতগতিতে সেখান থেকে বের হয়ে যাচ্ছেন। ফ্ল্যাটের সকলের অপরিচিত ওই নারীকে চুরির ঘটনায় সন্দেহ হচ্ছে।

পুলিশ জানায়, মামলার সুষ্ঠু তদন্তের জন্য ছবিতে প্রদর্শিত নারীর সন্ধান প্রয়োজন। কেউ ওই নারীর সন্ধান জানলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল বাসার (০১৮১৮-৩০৬৪৩২) অথবা তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি-০১৩২০০৪০৮০২) সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬