দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র নিহত

০২ মে ২০২১, ০১:০১ PM
স্কুলছাত্র নিহত

স্কুলছাত্র নিহত

সিলেটের বিশ্বনাথ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এছাড়াও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। গতকাল শনিবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতননগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, রাস্তার পাশ থেকে মাটি কাটাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জের ধরে চৈতননগর গ্রামের সাইফুল আলম ও নজির উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সুমেল আহমদ শুকুর (১৬) নামে স্থানীয় শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নিহত হয়। নিহত স্কুলছাত্র নজির উদ্দিনের ভাই মানিক উদ্দিনের ছেলে। এ ঘটনায় মানিক উদ্দিনও গুলিবিদ্ধ হয়ে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে পুলিশ সংঘর্ষে জড়িত থাকায় চারজনকে আটক করেছে। বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে।

 

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close