‘ইউএনওর সই জাল করে টাকা আত্মসাৎ’, প্রকল্প কর্মকর্তা আটক

০১ মে ২০২১, ১১:৫৭ AM
প্রকল্প কর্মকর্তা আটক

প্রকল্প কর্মকর্তা আটক © প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সই জাল করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে সীমান্তবর্তী চুনারুঘাট উপজেলার বাল্লা চেকপোস্ট এলাকা থেকে এক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাসুদুলকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক। তিনি জানান, আটক পিআইওর নাম মাসুদুল ইসলাম। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা যায়, মাধবপুরের ইউএনও ফাতেমা তুজ জোহরা গতকাল সন্ধ্যায় মাসুদুলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে।

অভিযোগের বরাত দিয়ে এএসপি মহসিন আল মুরাদ জানান, মাসুদুলের বিরুদ্ধে ইউএনওর সই জাল করে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের ১৬ লাখ ৬৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

এএসপি আরও বলেন, ‘আত্মসাৎ করা টাকার পরিমাণ আরও বেশিও হতে পারে। বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। এ ঘটনায় দুদকে মামলা করা হবে।’

মাধবপুরের ইউএনও ফাতেমা তুজ জোহরা বলেন, ‘সরকারি কার্যক্রম বাস্তবায়নের জন্যে ইউএনও ও পিআইওর কিছু যৌথ ব্যাংক অ্যাকাউন্ট থাকে। ওই অ্যাকাউন্টের মাধ্যমেই প্রকল্পের অর্থ উত্তোলন করা হয়ে থাকে। সেই অ্যাকাউন্টের চেক পিআইওর কাছেই থাকে। আমার মনে হয়েছে, সেই অ্যাকাউন্টের মাধ্যমেই পিআইও টাকা উত্তোলন করেছেন। এর পরিপ্রেক্ষিতেই থানায় অভিযোগ দায়ের করেছি।

রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬