দাখিল মাদ্রাসার ল্যাব থেকে ২০টি কম্পিউটার চুরি

৩০ এপ্রিল ২০২১, ০৫:৪১ PM
প্রতীকী

প্রতীকী © সংগৃহীত

নোয়াখালী সেনবাগে মাদ্রাসার কম্পিউটার ল্যাবের তালা ভেঙ্গে ২০টি কম্পিউটার সেট চুরির ঘটনা ঘটেছে। যার আনুমানিক বাজার মূল্য দশ লাখ টাকা। সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার পর শুক্রবার দুপুর পৌনে ১টায় সেনবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট। উপজেলার সেনবাগ পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণ কাদরা গ্রামের কাদরা হামিদিয়া দাখিল মাদ্রাসায় বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে।

কাদরা হামিদিয়া দাখিল মাদ্রাসায় সাবেক সুপারিনটেন্ডেন্ট ও স্থানীয় বাসিন্দা ইমাম উদ্দিন জানান, স্থানীয় মাদকাসক্ত বখাটে কতিপয় যুবক এ ঘটনা ঘটিয়েছে। পুলিশের তৎপরতা থাকলে চুরি যাওয়া কম্পিউটার উদ্ধার করা যাবে।

কাদরা হামিদিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট মো. হানিফ জানান, চুরির ঘটনার মাদরাসার পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এ ঘটনায় মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের ক্ষতি হয়ে গেল।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের আলোকে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ। অভিযোগের ভিত্তিতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬