মুনিয়া হত্যা: আনভীর ছাড়া দেশ ছেড়েছেন পরিবারের ৮ সদস্য

৩০ এপ্রিল ২০২১, ১২:১০ AM
সায়েম সোবহান আনভীর ও ভিপিসি-১১ ফ্লাইট

সায়েম সোবহান আনভীর ও ভিপিসি-১১ ফ্লাইট © ফাইল ছবি

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের স্ত্রী-সন্তানসহ পরিবারের ৮ সদস্য দেশ ছেড়েছেন। আনভীরের বিরুদ্ধে মামলা হওয়ার তিন দিনের মাথায় তারা দেশ ছাড়লেন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত ৮টা ৫৬ মিনিটে তারা দেশ ছেড়েছেন বলে জানা গেছে। ইমিগ্রেশন পুলিশের তথ্য অনুযায়ী সায়েম সোবহান আনভীর এখনও দেশে রয়েছেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, সায়েম সোবহান আনভীর পরিবারের পক্ষ থেকে দেশের বাইরে যাওয়ার আবেদন করে একটি চার্টার্ড ফ্লাইটের অনুমোদন চাওয়া হয়েছিল। আবেদনে তারা ২৭ এপ্রিল দেশত্যাগের কথা বলেছিলেন। মামলা সংক্রান্ত জটিলতার কারণে অনুমোদনের সিদ্ধান্ত স্থগিত ছিল। তবে আজ (বৃহস্পতিবার) তাদের একটি চার্টার্ড ফ্লাইটের অনুমোদন দেওয়া হয়। সেই সঙ্গে ইমিগ্রেশনকে জানিয়ে দেওয়া হয় যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা নেই কেবল তারাই ওই ফ্লাইটে যেতে পারবেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, চার্টার্ড ফ্লাইটটিতে দেশ ছেড়েছেন সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান, তাদের দুই সন্তান, ছোট ভাই সাফওয়ান সোবহানের স্ত্রী ইয়াশা সোবহান, তাদের মেয়ে ও পরিবারের তিনজন গৃহকর্মী ডায়ানা হার্নানডেজ চাকানান্দো, মোহাম্মদ কাদের মীর ও হোসনে আরা খাতুন।

সূত্র আরও জানায়, বৃহস্পতিবার বিকেলে সিঙ্গাপুর থেকে তাদের ভাড়া করা একটি প্লেন ঢাকায় আসে। পরে ভিপিসি-১১ ফ্লাইটে রাত ৮টা ৫৬ মিনিটে ঢাকা থেকে উড়ে যান তারা। তাদের প্রাথমিক গন্তব্য দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর। রাত ৮টায় তারা বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সারেন। দুবাইয়ে গিয়ে তাদের সবার করোনাভাইরাসের টিকা নেয়ার কথা রয়েছে। 

এর আগে গত ২৬ এপ্রিল মোসারাত জাহান মুনিয়াকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে মামলা হয়। গত ২৭ এপ্রিল আদালত তার বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

মোংলা কাস্টমস হাউসে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬১, আবেদন শেষ …
  • ৩১ মার্চ ২০২৬
৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার চিন্তা, যা বললেন শিক্ষকনে…
  • ৩১ মার্চ ২০২৬
‎নিরাপদ খাবার পানি সরবরাহে রিভার্স ওসমোসিস প্লান্ট চালু করল…
  • ৩১ মার্চ ২০২৬
আগামী সপ্তাহে তিন দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
নওগাঁয় গ্যারেজে থাকা বাসের মধ্যে মিলল হেলপারের মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
স্কুল চলাকালীন যানজট নিরসনের উপায় খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence