ছাত্রদলের শ্যামলের বিরুদ্ধে মানহানি মামলা

২৮ এপ্রিল ২০২১, ১০:০১ PM
ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল

ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল © ফাইল ছবি

নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদকে অস্ত্র ব্যবসায়ী আখ্যা দিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে নাহিদের পরিবার।

আজ বুধবার (২৮ এপ্রিল) বুধবার নরসিংদী শহরের নাগরিয়াকান্দি মহল্লার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন নাহিদের পরিবারের সদস্যরা। এসময় নাহিদের মা সাজেদা বেগম, বড় ভাই নাদিম মাহমুদসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় ছাত্রদল সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের বিরুদ্ধে দুই কোটি টাকার মানহানির অভিযোগ এনে ১৪ দিনের মধ্যে লিখিত জবাব চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন ছাত্রদল নেতা নাহিদ।

লিখিত বক্তব্যে নাহিদের মায়ের পক্ষে তার বড় ভাই নাদিম মাহমুদ বলেন, সিদ্দিকুর রহমান নাহিদ একজন নিবেদিত ছাত্রদলের কর্মী। ২০০৩-০৪ শিক্ষাবর্ষে নরসিংদী সরকারী কলেজের এজিএস নির্বাচিত হওয়ার পর থেকে সকল আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছেন। সম্প্রতি নরসিংদী জেলা ছাত্রদলের সম্ভাব্য কমিটিতে গুরুত্বপূর্ণ পদ প্রত্যাশী ছিলেন নাহিদ।

কেন্দ্রীয় ছাত্রদল সম্পাদক ইকবাল হোসেন শ্যামল তার মনোনীত ৩৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। যেখানে প্রকৃত নেতাকর্মীদের কোনও মূল্যায়ন হয়নি। এরই প্রেক্ষিতে একটি জাতীয় দৈনিকে শ্যামল তার বক্তব্যে সিদ্দিকুর রহমান নাহিদকে জাড়িয়ে উদ্যেশ্যমূলক ভাবে অস্ত্র ব্যবসায়ী আখ্যা দিয়ে বক্তব্য প্রদান করেছেন, যা সঠিক নয়।

তিনি বলেন, আমরা পরিবারের পক্ষে এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আইনানুগভাবে দুই কোটি টাকার মানহানির অভিযোগ করে আগামী ১৪ দিনের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬